শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। তিনি জানান, ইঞ্জিনিয়ার মোশাররফকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে মোশাররফ হোসেনকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানাননি তিনি।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি আসনটি থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীর দায়িত্ব পালন করা মোশাররফ হোসেন ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে পলাতক ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 1 =