শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক
বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড় ৫৩ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর বিকেল পৌনে ৪টায় সচিবালয় থেকে তাদের আটক করে দুটি প্রিজন ভ্যানে তোলা হয়।
এর আগে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করে। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে, যেমন “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” ও “উই ওয়ান্ট জাস্টিস”।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে শিক্ষার্থীদের সরে যেতে বলেন, কিন্তু তারা তা মানেনি। এরপর আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দেয় এবং কিছু শিক্ষার্থীকে লাঠিপেটাও করা হয়।
সচিবালয়ের ভেতরে আটকা পড়া শিক্ষার্থীদের পুলিশ প্রিজন ভ্যানে তোলা হয়। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =