শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় বিটিআরসির কমিশনার হিসেবে নিয়োগ পেলেন ইকবাল আহমেদ
বিটিআরসির কমিশনার হিসেবে নিয়োগ পেলেন ইকবাল আহমেদ

বিটিআরসির কমিশনার হিসেবে নিয়োগ পেলেন ইকবাল আহমেদ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন কমিশনার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ধারা ৭(১) এবং ৯(২) অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদকে তিন বছর মেয়াদে প্রকৌশলী ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দেওয়া হলো। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক যোগদানের তারিখ থেকে পরিত্যাগ করতে হবে। এছাড়া, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
উল্লেখ্য, বিটিআরসি দেশের টেলিযোগাযোগ সেবা ও ইন্টারনেট নেটওয়ার্কের মান নিয়ন্ত্রণ, পরিচালনা এবং তত্ত্বাবধান করে থাকে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − 3 =