শেরপুর প্রতিদিন ডট কম

Home খেলাধুলা ‘দেশের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিদায়ী টেস্টে খেলতে আসবে না সাকিব’
‘দেশের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিদায়ী টেস্টে খেলতে আসবে না সাকিব’

‘দেশের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিদায়ী টেস্টে খেলতে আসবে না সাকিব’

সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের বিদায়ী ম্যাচ খেলতে বাংলাদেশে ফিরতে চাইছেন। সাকিব বোর্ডকে তার ফিরে আসার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। যদিও দেশে আগমনের সঠিক নিশ্চিত করতে পারেননি। দেশের মাঠ থেকে টেস্টে বিদায় নিতে যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসেছিলেন তিনি। সেখান থেকে তার ঢাকায় আসার কথা। কিন্তু দুবাইয়ে অবস্থান করার সময়ে তাকে এখনই ঢাকায় আসতে মানা করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে, এমনটায় জানা যায়।
সরকারের উচ্চ পর্যায় থেকে এই ফ্লাইটে সাকিবকে চড়তে নিষেধ করা হয়েছে। সরকারের সবুজ সংকেত পেলেই তিনি দেশে ফেরার বিমান ধরতে পারবেন। সাকিবও সংশয় নিয়ে অপেক্ষা করছেন সরকারের সবুজ সংকেতের। তবে শেষ পর্যন্ত স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, ঘরের মাঠে বিদায় টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। গণমাধ্যমকে এমনটায় জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।
দুবাই থেকে সাকিব দেশে নানা আসার কারণ জানিয়ে গণমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দেশে না আসার পরামর্শ দিয়েছি।
এর আগে দেশের একটি গণমাধ্যমকে দেশে না আসার কথা জানিয়ে সাকিব বলেন, তিনি বলেন, ‘দেশে ফেরার কথা ছিল… কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যই…।’ সাকিবের কাছে জানতে চাওয়া হয়, চূড়ান্ত সিদ্ধান্ত কখন আসতে পারে? জবাবে তিনি বলেন, ‘এখন সিদ্ধান্ত চূড়ান্তই।
আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া প্রথম টেস্টের দল ঘোষণার সময় নির্বাচকেরা বিসিবির সবুজ সংকেত পেয়েই সাকিবকে দলে রেখেছিলেন। আর বিসিবি সবুজ সংকেত পেয়েছিল সরকারের কাছে। তারপরও হঠাৎ করে সাকিবের নিরাপত্তা কেন একটা ইস্যু হয়ে গেলে, সেটি জানা যায়নি। এ নিয়ে বিসিবির কাছ থেকেও এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা আসেনি। বলতে পারেন।’


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =