শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় ডিমের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
নকলায় ডিমের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

নকলায় ডিমের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

সিন্ডিকেটের কারণে দেশব্যাপী ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে শেরপুরের নকলায় ডিমের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শেরপুর জেলা প্রশাসন। ১১ অক্টোবর শুক্রবার সকালে নকলা পৌরশহরে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাকিল মাহমুদ।
ওইসময় নকলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইলিয়াস হোসেন, পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অভিযানকালে বর্ধিতমূল্যে ডিম বিক্রি ও পাইকারি বাজার থেকে ডিম ক্রয়ের রসিদ দেখাতে না পারায় নকলা উত্তর বাজারের ডিম ব্যবসায়ী মা-বাবার দোয়া এন্টারপ্রাইজের মালিক হৃদয় হোসেনকে (৩২) ১ হাজার টাকা ও খলিল ডিমের আড়তের মালিক খলিলুর রহমানকে ১ হাজার টাকা এবং নকলা মাছ বাজারের ডিম ব্যবসায়ী আরিফ তালুকদার স্টোরের মালিক হাসান মাহমুদ হৃদয়কে (৩৫) ৫০০ টাকা ও আকাশ ষ্টোরের মালিক আবু তালিবকে (৪৫) ৫০০ টাকা অর্থদন্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মাহমুদ জানান, পরিকল্পিতভাবে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি করে কেউ যেন অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এসব বিষয়ে গণমাধ্যমকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাকিল মাহমুদ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − eight =