শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরের বন্যা উত্তর পুনর্বাসনে পাশে থাকবে বিএনপি : বিএনপি নেতা টুকু
শেরপুরের বন্যা উত্তর পুনর্বাসনে পাশে থাকবে বিএনপি : বিএনপি নেতা টুকু

শেরপুরের বন্যা উত্তর পুনর্বাসনে পাশে থাকবে বিএনপি : বিএনপি নেতা টুকু

টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত শেরপুর জেলাসহ সারাদেশে বন্যায় ক্ষয়ক্ষতির শিকার এলাকার মানুষের ক্ষতি বিবেচনায় ও পুষিয়ে নিতে পুনর্বাসনে বিএনপি সহযোগিতার হাত বাড়াবে এবং তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির আহ্বায়ক ইকবাল মাহমুদ হাসান টুকু। তিনি ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার দুর্গত মানুষের মাঝে জেলা বিএনপি আয়োজিত ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি বক্তব্যে ওই আশ্বাস দেন তিনি ।
বিএনপি নেতা টুকু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বন্যাকবলিত এলাকায় নগদ ও ত্রাণ সামগ্রী পাঠাচ্ছি। কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে বন্যাকবলিত শেরপুর জেলায় দলসহ প্রশাসনের তরফ থেকে কিভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে তা দেখার জন্য আমরা এসেছি। তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের বন্যাকবলিত এলাকায় পরবর্তী পুনর্বাসন নিয়ে প্রশ্নের জবাবে বলেন, পানি থাকা পর্যন্ত যে আমরা ত্রাণ দিবো তা নয়। পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে বিএনপি। বিশেষ করে পাহাড়ি পানির ঢলে যাদের বাড়ি ঘর ভেঙে গেছে বা পানির স্রোতে নিয়ে গেছে তাদের পুনর্বাসন করা হবে।
কৃষকের ক্ষতিপূরণ নিয়ে তিনি বলেন, পানি নেমে গেলে রবি শষ্যের মৌসুম আসবে তখন বীজ, কৃষি পণ্য, ও সার বীজ বিতরণ করা হবে। যাতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতি কাটিয়ে ওঠতে পারে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ কার্যক্রম চলমান থাকবে। দেশের কোনো মানুষকে ক্ষুধার্ত থাকতে হবে না। আমাদের দল সবার পাশে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ বলেন, আমাদের এই ত্রাণ কার্যক্রম এই এলাকায় যতদিন প্রয়োজন, ততদিন চলবে। তিনি বলেন, বন্যা-পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি বিবেচনায় তাদের পুনর্বাসন করা হবে।
শেরপুর জেলা বিএনপির সভাপতি, মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগনিক সম্পাদক এ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হজরত আলী। ওই সময় জেলা বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধূরী, এস এম শহিদুল ইসলাম, ফজলুল হক তারা, এবিএম মামুনুর রশিদ পলাশ, শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রুপম, নিয়ামুল হাসান আনন্দসহ বিপুল সংখ্যাক দলীয় নেতা অংশ নেন।
এদিন ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলা ৩টি এলাকায় প্রায় ১৫শ দুর্গত মানূষের মাঝে ত্রান সামগ্রী হিসেবে চাল, চিড়া, গুড় ও আলুর প্যাকেট বিতরণ করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =