শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর মডেল গার্লস কলেজের নতুন সভাপতি হযরত আলী
শেরপুর মডেল গার্লস কলেজের নতুন সভাপতি হযরত আলী

শেরপুর মডেল গার্লস কলেজের নতুন সভাপতি হযরত আলী

শেরপুর শহরের অন্যতম বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান মডেল গার্লস কলেজের এডহক কমিটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহম্মদ হযরত আলী। ৬ অক্টোবর রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোহম্মদ আব্দুল হাই সিদ্দিক সরকার সাক্ষরিত এক পত্রে ওই এডহক কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন ছারোয়ার জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক ৬ মাস মেয়াদী ৫ সদস্যের এডহক কমিটিতে বিদোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন আলহাজ্ব সিরাজুল ইসলাম। প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদাধিকার বলে ওই কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন। এছাড়া সভাপতি কর্তৃক একজন দাতা ও একজন শিক্ষার্থী অভিভাবক মনোনীত হবেন ।
উলেখ্য, সাবেক জেলা প্রশাসক মো: আতাউর রহমান মজুমদার প্রতিষ্ঠিত ওই কলেজের নতুন সভাপতি মোহম্মদ হযরত আলী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিদোৎসাহী সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির আহবায়ক। এর আগে দীর্ঘদিন ওই প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি ছিলেন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =