শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়িতে বন্যার্তদের মাঝে গণঅধিকার পরিষদের ত্রাণ বিতরণ
নালিতাবাড়িতে বন্যার্তদের মাঝে গণঅধিকার পরিষদের ত্রাণ বিতরণ

নালিতাবাড়িতে বন্যার্তদের মাঝে গণঅধিকার পরিষদের ত্রাণ বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যার্তদের মাঝে গন অধিকার পরিষদ শেরপুর জেলা শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৫ অক্টোবর শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত নালিতাবাড়ী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তিনানি বাজার এলাকার ১৮৫ জন বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান, ছাত্র অধিকার পরিষদ শেরপুর জেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শরিফ হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শেরপুর। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী জেলাটির চারটি পাহাড়ি নদীর উজানে পানি কমতে শুরু করলেও ভাটি এলাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এ নিয়ে জেলার পাঁচ উপজেলার ৩০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দি অবস্থায় দুর্ভোগে পড়েছে প্রায় দুই লাখ মানুষ। নালিতাবাড়ী ও ঝিনাইগাতীতে বন্যার পানিতে ডুবে দুই ভাইসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

ছাত্র অধিকার পরিষদ শেরপুর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায় শরীফ হাসান শেরপুরের বন্যা কবলিত এলাকার মানুষকে সহায়তার জন্য সকল শ্রেণীর পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 1 =