শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ৩১ বস্তা সরকারি চাল জব্দ, আটক-১
শেরপুরে ৩১ বস্তা সরকারি চাল জব্দ, আটক-১

শেরপুরে ৩১ বস্তা সরকারি চাল জব্দ, আটক-১

মেহেদী হাসান শামীম : শেরপুরে ৩১ বস্তা সরকারি চাল জব্দসহ কামাল হোসেন (৫০) নামে অটোচালককে আটক করেছে পুলিশ। (২৮ সেপ্টেম্বর) শনিবার দুপুর ১২টায় শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেনগর গ্রামের পাঞ্জরভাঙ্গা থেকে ৩১ বস্তা সরকারি চাল বস্তাসহ অটোচালককে আটক করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার গাজিরখামার থেকে ১৬ বস্তা চাল অটো বোঝাই করে অটোচালক কামাল হোসেন চান্দের নগর গারোভিটা নিয়ে যায়। সেখান থেকে আর কিছু বস্তা চাল ডিলারের নির্দেশে বাকারকান্দা নিয়ে যাওয়ার পথে পাঞ্জরভাঙ্গা এলাকায় স্থানীয়রা আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালের বস্তা বোঝাই অটোরিকশা সহ চালককে আটক করেন।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুবাইদুল আলম বলেন, ৩১ বস্তা সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতদের সাথে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − 1 =