শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
নকলায় বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নকলায় বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুরের নকলায় বাবার বাড়িতে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় সাহিদা আক্তার (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২১ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার গণপদ্দী ইউনিয়নের পিপড়ীকান্দি এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। সাহিদা স্থানীয় আক্তারুজ্জামানের মেয়ে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে সাহিদার স্বামী আরিফ মিয়া (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাস ছয়েক আগে সাহিদার বিয়ে হয় একই গ্রামের আলাল মিয়ার ছেলে আরিফ মিয়ার সাথে। এরপর থেকে তারা শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চককামারিয়া গ্রামে বসবাস করে আসছিল। কিছুদিন আগে সাহিদা বাবার বাড়িতে বেড়াতে আসে। ২০ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০টার দিকে আরিফ শ্বশুরবাড়িতে এসে রাতের খাবার খেয়ে বউকে নিয়ে একটি ঘরে ঘুমিয়ে পড়ে। ২১ সেপ্টেম্বর শনিবার সকালে সাহিদার ছোটবোন মুন্নি (১৩) ঘরের দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করে ঘরের ধন্নায় সাহিদাকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যদের জানায়। ঘটনার পর থেকেই সাহিদার স্বামী আরিফ পলাতক রযেছে।
নকলা থানার এসআই আশরাউল আলম জানান, খবর পেয়ে সাহিদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় নকলা থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + thirteen =