শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীতে আট ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত
নালিতাবাড়ীতে আট ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

নালিতাবাড়ীতে আট ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

শেরপুরের নালিতাবাড়ীর একটি মরিচ ক্ষেতের জালে আটকা পড়া অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে সন্ধ্যায় বন বিভাগকে খবর দিলে উদ্ধার করা অজগরটি তারা বনে অবমুক্ত করেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাতিপাগার গ্রামের সিরাজুল ইসলাম নামে এক কৃষকের ক্ষেতে সাপটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, বিকেলে ওই গ্রামের নাহিদ ও লুৎফর নামে দুই যুবক মাছ ধরার জন্য গাছ থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে ভোগাই নদীর ধারে যায়। এসময় তারা কৃষক সিরাজুল ইসলামের মরিচের ক্ষেতের আইলে সুতার জাল দিয়ে বানানো বেড়ায় একটি বড় সাপ আটকে থাকতে দেখে। পরে তারা কাছে গেলে সাপটি অজগর বলে চিনতে পারে এবং স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে খবর দেয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান বিষয়টি বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তাকে জানান। পরে বন বিভাগের লোকজন এসে বিকেলে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়। এসময় অজগরটি দেখতে আশপাশের উৎসুক মানুষ ভিড় করে।
ধারণা করা হচ্ছে, নদীপথে পাহাড়ের গহীন থেকে অজগরটি ভেসে এসে নদীর ধারের ক্ষেতের জালে আটকা পড়েছিল।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অজগরটি লম্বায় ৮ ফুটের ওপরে এবং ওজন প্রায় ৯ কেজি। গায়ে আটকে থাকা জাল কেটে সন্ধ্যায় সম্পূর্ণ সুস্থ অবস্থায় অজগরটি মধুটিলা বনে অবমুক্ত করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + one =