শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ
শেরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

শেরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে নির্মমভাবে হত্যাসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে ওই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন অন্যান্যরা বক্তব্য রাখেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 15 =