মেহেদী হাসান শামীম : ‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে রোটারি-রোটারেক্ট ক্লাব অব শেরপুর এর যৌথ উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে শেরপুর মাধবপুর জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামান ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও রোটারি ক্লাব অব শেরপুর’র পাস্ট প্রেসিডেন্ট ডা.মো: সুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
বৃক্ষ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের অক্সিজেন দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমাদের পরিবেশকে সুন্দর রাখতে গাছ রোপণের বিকল্প নাই। তাই বাড়ির আঙ্গিনায় একটি করে গাছ রোপণ করুন।
এসময় জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ সহ নানান প্রজাতির বৃক্ষ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পরিবেশ ও গাছের উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়।
বৃক্ষ বিতরণ কর্মসূচিতে অন্যান্য মধ্যে জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসান হাফিজুর রহমান, সহকারি শিক্ষক আব্দুর রহমান, রোটার্যাক্ট ক্লাব অব শেরপুর’র পাস্ট প্রেসিডেন্ট নাজমুল ইসলাম, রোটার্যাক্ট ক্লাব অব শেরপুর’র প্রেসিডেন্ট মাহমুদুল হাসান হান্নান, রোটার্যাক্ট ক্লাব অব শেরপুর’র সদস্য রকিবুল ইসলাম রনি সহ অনেকে উপস্থিত ছিলেন।
রোটারি ক্লাব অব শেরপুর’র প্রেসিডেন্ট মাহমুদুল হাসান হান্নান বলেন, দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ এই স্লোগান নিয়ে রোটারি-রোটারেক্ট ক্লাব অব শেরপুরের উদ্যোগে জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে পরিবেশ-বান্ধব বিভিন্ন প্রজাতির বনজ-ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।