শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ২
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ২

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ২

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দু’জন রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে ক্যাম্প ৪ এবং ক্যাম্প ২০-এ ওই ঘটনা ঘটে। গুলিবর্ষণে নিহতরা হলেন – রহমত উল্লাহ ও ইমাম হোসেন।
নিহত রহমত ক্যাম্প-৪ ও ইমাম হোসেন ক্যাম্প ২০-এর বাসিন্দা। তারা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তারা কোন গ্রুপের সঙ্গে সম্পৃক্ত, তা স্পষ্ট করতে পারেনি পুলিশ।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
তিনি জানান, বুধবার ভোরে ক্যাম্প ৪ ও ক্যাম্প ২০- এলাকায় সন্ত্রাসীরা একযোগে এ হত্যাকাণ্ড চালিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 20 =