শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে মৎস্য খামার থেকে যুবকের লাশ উদ্ধার
শেরপুরে মৎস্য খামার থেকে যুবকের লাশ উদ্ধার

শেরপুরে মৎস্য খামার থেকে যুবকের লাশ উদ্ধার

শেরপুরে মৎস্য খামার থেকে মোঃ মোস্তাকিন (৩২) নামে যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। ৭ সেপ্টেম্বর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নামা শেরীরচর গ্রামের জনৈক জিন্নত আলীর মৎস্য খামার থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত মোস্তাকিন শেরপুর পৌরসভার নবীনগর মহল্লার জনৈক মজিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর পৌরসভার নবীনগর মহল্লার বাসিন্দা মোস্তাকিন তার মাকে নিয়ে সদর উপজেলার নামা শেরীরচর গ্রামে একটি ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিল।
পরিবার সূত্রে জানা গেছে, মোস্তাকিন প্রায় মাদক সেবন করে থাকতো। শুক্রবার সে রাতে বাসায় ফেরেনি। পরদিন শনিবার সকালে জিন্নত আলী মৎস্য খামারে এলাকাবাসী তার লাশ ভাসতে দেখে শেরপুর সদর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =