শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ল
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ল

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ল

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। চলতি মাস থেকে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৭৭ টাকা থেকে ৪৪ টাকা বেড়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এ দর ঘোষণা করেছে, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
আগস্ট মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম জুলাইয়ের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা করা হয়েছিল। এর আগে জুন মাসে দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা, তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৬৬ টাকা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + five =