শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় পরিবর্তন হচ্ছে ৫, ১০ ও ২০ টাকার নোট
পরিবর্তন হচ্ছে ৫, ১০ ও ২০ টাকার নোট

পরিবর্তন হচ্ছে ৫, ১০ ও ২০ টাকার নোট

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।
সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, খুব শিগগিরই চলতি বছরের রফতানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে।
তিনি বলেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট পর্যালোচনা করা হতে পারে। কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি।
তিনি আরও বলেন, চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।
এছাড়া দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − two =