শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় আরও চার পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
আরও চার পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আরও চার পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার তিন কর্মকর্তা ও উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার একজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন, পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মীর রেজাউল আলম, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবির এবং অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) মো. ইমাম হোসেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =