শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
শ্রীবরদীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

শ্রীবরদীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

‌‘অংশগ্রহণমূলক গণতন্ত্র, শান্তি সামাজিক সম্প্রতি’ বিষয়ক প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেনারী হাসপাতালের সেমিনার কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় উপজেলা যুব ফোরামের আয়োজনে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের কর্মকর্তা ডা, মেহেদী হাসান।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের যুগ্ম আহবায়ক শামিম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, প্রভাষক ও কবি আবুল কালাম আজাদ, নারী উদ্দ্যোক্তা জেরিন আক্তার, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা ও শাহীন মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা অংশগ্রহণমূলক গণতন্ত্র, শান্তি ও সামাজিক সম্প্রতি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্টানে সহযোগিতা করেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাসী। নাগরিক সংলাপে অংশ নেন যুব ফোরামের সদস্য সদস্যাসহ সুধিবৃন্দ্ব।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × three =