শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

‘হিংসা আর সংঘাত নয়, বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে নিউজ২৪ টেলিভিশনসহ সাতটি গণমাধ্যমে হামলা-ভাংচুর ও দেশের বিভিন্ন গণমাধ্যমের অফিসে হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ ২০ আগস্ট মঙ্গলবার জেলায় কর্মরত সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের আয়োজনে শেরপুর প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, বিজয় টিভির জেলা প্রতিনিধি জিএম আজফার বাবুল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, যমুনা টেলিভিশনের স্টাফ রিপেটাার আদিল মাহমুদ উজ্জল, দৈনিক তথ্যধারার চীফ রিপোর্টার আছাদুজ্জামান মোরাদ, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আবু হানিফ, মোহনা টিভি ও কালেরকণ্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবায়ের রহমান, মানবাধিকার সংগঠন আমাদের আইন, শেরপুর জেলার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা নিউজ২৪ টেলিভিশনসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের দ্রæত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে জেলায় কর্মরত অর্ধশত গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =