শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ
৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ

৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ

৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। তবে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুরের জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা এ পদে দায়িত্ব পালনের জন্য প্রচলিত বিধি অনুযায়ী শুধুমাত্র দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। এছাড়া আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেইসঙ্গে ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করেও পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি করপোরেশনের আইন সংশোধনের আলাদা আলাদা অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। গত শনিবার এই অধ্যাদেশ জারি করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =