শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে পুলিশকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
শেরপুরে পুলিশকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

শেরপুরে পুলিশকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মুহাম্মদ আবু হেলাল : মঙ্গলবার দুপুরে শেরপুর জেলার সদর থানায় পুলিশ সদস্যদের ফুলেল শুভেচছা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিম। পরে তারা পুলিশ সুপার আকরামুল হোসেন বিপিএম এর সাথে ছাত্র আন্দোলন ও বর্তমান সময় নিয়ে আলোচনা করেন। এতে সবাই একসাথে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন।
এ সময় পুলিশ সুপার আকরামুল হোসেন বিপিএম বলেন, জেলায় কোটা বিরোধী আন্দোলনে কোন শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হয়নি বলে ছাত্রদের আশ্বস্ত করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিমের লিখন, রাহাত, পলাশ, সঞ্চয়, তৌহিদ ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 − 3 =