শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর কারাগার থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল উদ্ধার
শেরপুর কারাগার থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল উদ্ধার

শেরপুর কারাগার থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল উদ্ধার

শেরপুর জেলা কারাগার থেকে লুট হওয়া কারারক্ষিদের ব্যবহৃত একটি চাইনিজ ৭.৬২ এমএম রাইফেল উদ্ধার করা হয়েছে। ১০ আগস্ট শনিবার রাতে সদর উপজেলা পরিষদের গেইটের পাশের ময়লার স্তুপ থেকে এ অস্ত্রো উদ্ধার করা হয়।
জানা গেছে, শেরপুর জেলা আনসার ভিডিপির সদস্যরা সদর উপজেলা পরিষদ গেইটের পার্শ্বে ময়লা আবর্জনা স্তুপ থেকে বস্তায় মোড়ানো অবস্থায় রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি চাইনিজ ৭.৬২ এমএম রাইফেলটি উদ্ধার করে। পরে ১১ আগস্ট রোববার দুপুরে উদ্ধারকৃত রাইফেলটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ৫ আগস্ট এক সহিংসতায় দুষ্কৃতিকারীরা শেরপুর জেলা কারাগারে অগ্নিসংযোগ করে ভাঙচুর ও লুটপাট করে। এই সহিংসতার সময় শেরপুর জেলা কারাগার থেকে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী অস্ত্র লুটপাট করে নিয়ে যায়। অবশেষে ওই রাইফেলটি ৫দিন পর উদ্ধার করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 4 =