শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ঝিনাইগাতীতে প্রায় দেড় যুগ পর বিএনপি’র আনন্দ সমাবেশ অনুষ্ঠিত
ঝিনাইগাতীতে প্রায় দেড় যুগ পর বিএনপি’র আনন্দ সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে প্রায় দেড় যুগ পর বিএনপি’র আনন্দ সমাবেশ অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে দ্বিতীয় স্বাধীনতার ৪র্থ দিনে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা বিএনপি’র উদ্যোগে প্রায় দেড় যুগ পর আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯আগষ্ট) বিকেলে উপজেলা সদরের রাজমনি হোটেল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি, শেরপুর-৩ আসনের তিন বারের সাবেক সফল সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।


উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান এর সঞ্চালনায় এতে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, রুকুনুজ্জামান,বিএনপি নেতা আব্দুর রশিদ, আব্দুল মান্নান হিরা, ছামিউল হক সাদা, ছাত্র নেতা মোস্তফা শামিম, মেহেদী হাসান বিপ্লব, যুবনেতা মাসুম বিল্লাহ সহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা সকল প্রকার সহিংসতা ও অগ্নিসংযোগ, সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা ও ভাংচুরের নিন্দা জানান। সেইসাথে বাংলাদেশকে সুন্দর ভাবে সাজাতে সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে আনন্দ মিছিল ও আন্দোলনে সকল শহীদগণের রোহের আত্মার মাগফেরাত কামনা সহ আহতদের দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
উক্ত আনন্দ সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ গ্রহন করে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 12 =