শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগের নেতা আটক
বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগের নেতা আটক

বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগের নেতা আটক

ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল চেকপোস্টে ঢাকা-নবাবগঞ্জ বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীব হালদারকে আটক করেছে বিজিবি। বুধবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ানের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে আটক করে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী সজীব হালদারকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সব সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত দিয়ে আওয়ামী লীগের কোনো জনপ্রতিনিধি বা সাবেক কোনো প্রতিনিধি যেন অবৈধভাবে অনুপ্রবেশ না করতে পারে সে জন্য আমরা কঠোর নিরাপত্তা জোরদার করেছি। সীমান্তের প্রত্যেক বিওপি পোস্টে পেট্রোল ও অতিরিক্ত বিজিবি মোতায়ন করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + seven =