শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. রাজু মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৩ আগস্ট শনিবার শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামের কামারের মোড় থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু মিয়া নকলা উপজেলার সাইলামপুর গ্রামের জনৈক এমদাদুল হকের ছেলে।
জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুব আলীর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রিপন মিয়া, এএসআই হরিপদ সঙ্গীয় ফোর্সসহ শনিবার শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের কামারের মোড়ে অভিযান চালায়। এসময় মাদক কারবারি মো. রাজু মিয়াকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, গ্রেফতাকৃত মাদক কারবারি মো. রাজু মিয়াকে শ্রীবরদী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক কারবারি মো. রাজু মিয়াকে রোববার দুপুরে আদালতের সোপর্দ করেছে ডিবি পুলিশ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =