শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় আন্দোলনকারীরা এখন বিএনপি-জামায়াতের কাতারে চলে গেছে: তথ্য প্রতিমন্ত্রী
আন্দোলনকারীরা এখন বিএনপি-জামায়াতের কাতারে চলে গেছে: তথ্য প্রতিমন্ত্রী

আন্দোলনকারীরা এখন বিএনপি-জামায়াতের কাতারে চলে গেছে: তথ্য প্রতিমন্ত্রী

আন্দোলনের নামে নাশকতা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত হাতে দমন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, আন্দোলনকারীরা এখন বিএনপি-জামায়াতের কাতারে চলে গেছে। রোববার (৪ আগস্ট) বিকেল ৪টায় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা ডাকলে গোটা দেশের মানুষও আসবে। কিন্তু আমরা সংঘর্ষ চাই না। অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে। আলাপ-আলোচনার মাধ্যম শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করতে চাই। সন্ত্রাসীদের দমনে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আসলে আন্দোলনকারীদের কোটা কোনো দাবি ছিল না, তাদের কি চাহিদা সেটা গতকালকে প্রকাশ পেয়েছে। আন্দোলনকারীরা এখন বিএনপি-জামায়াতের কাতারে চলে গেছে।
সহিংসতা বন্ধ না হলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। প্রধানমন্ত্রী সহিংসতা বন্ধে জনগণকে এগিয়ে আসতে বলেছেন, বলেও জানান তিনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 10 =