শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
শেরপুরে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

শেরপুরে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

কোটা আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য, দেশবিরোধী ষড়যন্ত্র, ছাত্রলীগসহ সাধারণ ছাত্রদের হত্যা, দেশের বিভিন্ন স্থানে অগ্নি সংযোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার লক্ষে শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ‍জুলাই বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের আয়োজনে ওই বিক্ষোভ সমাবেশ শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে নিউ মার্কেটস্থ পায়রা চত্ত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু। ওইসময় তিনি বলেন, ছাত্রলীগ, কৃষকলীগ, যুবলীগ, তাতীলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ সকল সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।


তিনি বলেন, আজকে এই শেরপুরে আওয়ামী লীগের যেদুটি বাধ ছিলো আজকের এই মিছিলের মধ্যদিয়ে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ জাতে মাতাল, তালে ঠিক। আমরা আজকের এই প্রেক্ষাপটে কেউ ঘরে বসে নেই। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের বিনীত ভাবে আহ্বান জানাই এই শেরপুরে যেখানেই বিএনপি, যেখানেই জামায়াত সেখানেই সকলে মিলে প্রতিরোধ-প্রতিরোধ গড়ে তুলবো। এই শেরপুরে বিএনপি-জামায়াতের চিহ্ন ছিলো না, আগামী দিনেও ইনশাআল্লাহ আমরা রাখবো না। এটা হলো আমাদের এই মিছিলের শপথ। তিনি আরও বলেন, যখন যে ডাক আসবে, রাগা-রাগী দলমত নির্বিশেষে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এই শেরপুর থেকে সন্ত্রাস এবং বিএনপি-জামায়াতকে উৎখাত করবো। এটাই আমাদের অঙ্গিকার। সকলকে ধন্যবাদ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।


বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান, হুমায়ুন কবীর রুমান, সাবেক সাংগঠনিক সম্পাদক বশিউর রহমান সেলু, সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, জেলা যুুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, জেলা তাতীলগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনায়েদ নূরানী মনি, শোয়েব হাসান শাকিল, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, রেজাউল করিম রেজাসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের প্রায় দুই হাজার কর্মী সমর্থক অংশ গ্রহণ করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =