শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় এমপি আনার হত্যায় জড়িত আরও দুজন ভারতে আছেন: ডিবি হারুন
এমপি আনার হত্যায় জড়িত আরও দুজন ভারতে আছেন: ডিবি হারুন

এমপি আনার হত্যায় জড়িত আরও দুজন ভারতে আছেন: ডিবি হারুন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় জড়িত আরও দুইজন ভারতে আছেন, যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ। শনিবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য দেন তিনি।
হারুন অর রশিদ বলেন, ‘এমপি আনার হত্যাকাণ্ডে এখনো ভারতে দুজন আছেন। তারা এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত নয়জন গ্রেফতার আছেন।’
গত ১২ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে কলকাতায় যাওয়ার পরদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। আট দিন পর তার খুনের খবর প্রকাশ্যে আসে। এখনো মরদেহের সন্ধান না মিললেও আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত যে সংসদ সদস্য আনার খুন হয়েছেন। হত্যার পর তাকে কেটে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছে।
আনার হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের নেতাসহ ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার সাংবাদিকদের ব্রিফিংকালে ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, ‘আমরা আপনাদের আগেও বলেছি, এ ঘটনায় আমরা কাউকে অযথা ডাকছি না, হয়রানি করছি না। ঘটনার সঙ্গে যারা জড়িত আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আমরা মনে করি এই মামলায় তাদের দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়েছি।’


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × two =