শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে হরিজনদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
শেরপুরে হরিজনদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে হরিজনদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মেহেদী হাসান শামীম : শেরপুরের হরিজন সম্প্রদায় ঢাকার হিরণজিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে হরিজন ও সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ, ভূমি দখল এর অবসান এবং নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। ১৩ জুলাই শনিবার বিকেলে শহরের টাউন হল মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুব ঐক্য পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি শান্ত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ এ প্রধান বক্তা ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা উদিচি’র সভাপতি তপন সারোয়ার, নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ এর আহবায়ক আবুল কালাম আজাদ, যুব ঐক্য পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা হরিজন, সদর উপজেলার ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) এর চেয়ারম্যান দুলাল মারাক, নালিতাবাড়ী উপজেলা যুব ঐক্য পরিষদ এর সভাপতি কালাচান পাল, হরিজন সম্প্রদায়ের যুব কমিটির সাংগঠনিক সম্পাদক অনু দ্বীপ সরকার প্রমুখ।
বক্তারা এ সময়, ঢাকার হিরনজিল্লা হরিজনপল্লী উচ্ছেদ সহ সারাদেশে সংখ্যালঘু নির্যাতন, জমি দখলসহ নানা নিপীড়ণ দ্রুত বন্ধের আহ্বান জানায়। তাদের এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে বক্তারা বলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 20 =