শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ঝিনাইগাতীতে ভিজিডি’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ
ঝিনাইগাতীতে ভিজিডি’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইগাতীতে ভিজিডি’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১ নং কাংশা ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। রবিবার (৩০জুন) দুপুরে চাল বিতরণকালে সরজমিন গেলে (নাম প্রকাশে অনিচ্ছুক) কার্ডের উপকারভোগীরা জানান, দুই বছর মেয়াদী ভিজিডি কার্ডের সুবিধাভোগী প্রতিজনকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও এতে ৪৩৫জন কার্ডধারিদের প্রত্যরককে বাস্তবে দেওয়া হয়েছে সাড়ে ২৬, ২৭ এবং ২৮ কেজি করে চাল।


ভিজিডি কর্মসূচি দরিদ্র ও হতদরিদ্র নারীদের জন্য খাদ্য সহায়তা প্রদান করে আসছে বর্তমান জনবান্ধন সরকার। তবে এই ধরণের অনিয়মের ফলে প্রকৃত সুবিধাভোগীরা প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ধরণের অনিয়ম প্রতিরোধ করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুল জানান, সাংবাদিকেরা যে কোন অভিযোগ প্রশাসনকে জানানোর পর প্রশাসন সে বিষয়ে দেখবেন। এরজন্য অভিযোগ করতে হবে কেন? বিষয়টি তিনি দেখবেন বলেও জানান।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − one =