শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে সন্ধ্যার পর কিশোর-তরুণদের অহেতুক আড্ডা দেখলেই ব্যবস্থা নেবে পুলিশ
শেরপুরে সন্ধ্যার পর কিশোর-তরুণদের অহেতুক আড্ডা দেখলেই ব্যবস্থা নেবে পুলিশ

শেরপুরে সন্ধ্যার পর কিশোর-তরুণদের অহেতুক আড্ডা দেখলেই ব্যবস্থা নেবে পুলিশ

শেরপুরে সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও তরুণদের অহেতুক ঘোরাফেরা ও অযথা আড্ডায় দেখলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো: আকরামুল হোসেন পিপিএম। ২২ জুন শনিবার জেলা পুলিশ শেরপুরের ফেসবুক পেইজে এক পোষ্টে এ তথ্য জানানো হয়।


পোষ্টে আরও জানানো হয়, সাইলেন্সার খুলে উচ্চ শব্দে, জিগক্যাক ভাবে ও দ্রুত গতিতে বাইক চালালে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। এছাড়াও রাত ১১ টার মধ্যে জরুরী ঔষধ বিতান ও রেস্টুরেন্ট ব্যতিত ক্রেতাশূণ্য দোকান ও চায়ের দোকান বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।
বখাটে ও মাদকমুক্ত শেরপুর বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার মো: আকরামুল হোসেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 10 =