শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
নকলায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

নকলায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে সাজেদা বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন। শনিবার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার উরফা ইউনিয়নের তারাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই নারী একই এলাকার মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বসতঘর থেকে নেওয়া বাথরুমে বিদ্যুতের সংযোগ তার ছিঁড়ে বাথরুমের টিনের ছাউনির ওপর পড়ে থাকে। সাজেদা বেগম সকালে বাথরুমের ওপরে দেওয়া টিনের ছাউনির টিন সরাতে যায় গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হয়। পরে স্থানীরা দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, বিদ্যুতায়িত হয়ে একজন নারী মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × one =