শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা সৌদির সাথে মিল রেখে শেরপুরের ৬ গ্রামে আগাম ঈদুল আযহা উদযাপিত
সৌদির সাথে মিল রেখে শেরপুরের ৬ গ্রামে আগাম ঈদুল আযহা উদযাপিত

সৌদির সাথে মিল রেখে শেরপুরের ৬ গ্রামে আগাম ঈদুল আযহা উদযাপিত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের ৬ গ্রামে আগাম ঈদুল আযহা পালিত হয়েছে। ১৬ জুন রবিবার সকালে জেলার ওইসব গ্রামে পবিত্র ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয়।
গ্রামগুলো হচ্ছে শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া, নকলা উপজেলার চরকৈয়া এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল।
ওইসব গ্রামে অনুষ্ঠিত প্রতিটি জামায়াতে দুই’শ থেকে আড়াই’শ মুসল্লী অংশগ্রহণ করেন। এসব জামায়াতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভিতরে নামাজে অংশ নেন। নকলার কচরকৈয়া গ্রামে জামাতের ইমাম হিসেবে নামাজ পড়ান মাওলানা মো. হীরা মানিক।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকায় সৌদির সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা পালন করে থাকে। মুসুল্লীদের সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + seven =