শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন এমপি ছানু
শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন এমপি ছানু

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন এমপি ছানু

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ২ লাখ ২১ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ১ জুন শনিবার সকালে জেলা সদর হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।
জেলা স্বাস্থ্য বিভাগ ও শেরপুর পৌর সভায় যৌথ আয়োজনে এ ক্যাম্পেইনে জেলার ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৯৯৩ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯৬ হাজার ১৬২ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ২১ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ জসিম উদিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 9 =