শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের মাঝে ডপসের শিক্ষা উপকরণ বিতরণ
ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের মাঝে ডপসের শিক্ষা উপকরণ বিতরণ

ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের মাঝে ডপসের শিক্ষা উপকরণ বিতরণ

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শেরপুরের ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংস্থা ডপসের সদস্যদের পড়ালেখায় উদ্বুদ্ধকরণ ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ মে) সকালে ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ডপসের আয়োজনে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণের আগে অনুষ্ঠিত হয় মেধা যাচাই পরীক্ষা।
ডপসের সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অবঃ) এর সভাপতিত্বে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষায় উদ্বুদ্ধকরণ নিয়ে বক্তব্য রাখেন, ডপসের প্রতিষ্ঠাতা পরিচালক সেনা সদস্য শাহিন মিয়া বিএসপি (অবঃ), শিক্ষক হারুন অর রশিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল হাকিম, সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =