৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (দ্বিতীয় ধাপ) উপলক্ষে শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
সভায় পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন মুক্তাদিরুল আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর প্রতিনিধি এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।