শেরপুরে ডা. সেকান্দর আলী কলেজের অধ্যায়নরত শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) দুপুরে শেরপুর শহরস্থ ডা. সেকান্দর আলী কলেজের হলরুমে এ অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শামছুল আলমের সভাপতিত্বে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ মোঃ সেকান্দর আলী।
অধ্যক্ষ মোঃ শামছুল আলম (ভারপ্রাপ্ত) তার বক্তব্যে বলেন, গুণগত শিক্ষার প্রসারে ডাঃ সেকান্দর আলী কলেজের সুনাম সব মহলে রয়েছে। অভিভাবকদের মতো এই কলেজের শিক্ষকরাও শিক্ষার্থীদের প্রতি খুবই আন্তরিক। আমরা সবার সমন্বিত প্রচেষ্টায় কলেজের যুগোপযোগী পাঠদান নিশ্চিত করতে চাই। তিনি আরও বলেন, আমাদের আন্তরিকতার অভাব নেই। আমরাও আমাদের শিক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করি।
অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা সঞ্চালনা করেন ওই কলেজের সিনিয়র শিক্ষক শফিউল আলম চাঁন। এসময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক ফারুকুজ্জামান , মনজুরুল হক ,শওকত হোসেন ,মুন্নি জাহান, লুৎফুন্নাহার রুমকী,রেজাউল করিম প্রমুখ।
কলেজ শিক্ষকরা বলেন, বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে অবশ্যই ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে ও পড়াশোনায় মনোযোগী হতে হবে। এতে অভিভাবকদেরও সহযোগিতার প্রয়োজন। এছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য কলেজ কর্তৃপক্ষ সবসময় তাদের পাশে আছে।
সমাবেশ ও মতবিনিময় সভায় অভিবাবকরাও তাদের সন্তানদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।