শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে এখনো চলছে ফ্রি অক্সিজেন সেবা
শেরপুরে এখনো চলছে ফ্রি অক্সিজেন সেবা

শেরপুরে এখনো চলছে ফ্রি অক্সিজেন সেবা

শেরপুরে করোনা মহামারী কালীন সময়ে অক্সিজেন জনীত সমস্যায় পড়া রোগীদের বাড়ি বাড়ি গিয়ে ফ্রি অক্সিজেন সার্ভিস দিয়েছেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক শেরপুর। সেই করোনা কালীন থেকে শুরু করে এখনো চলমান রেখে অক্সিজেন ফ্রি সার্ভিস সেবাটি।
সংগঠনের স্বেচ্ছাসেবকরা জানায়, আমরা করোনা মহামারী পরিস্থিতিতে অক্সিজেন ফ্রি সার্ভিস সেবা চালু করি। তারপর থেকে আমাদের সংগঠন থেকে সেবা দিয়ে যাচ্ছি। যে কোন সময়ে আমাদের  হেল্পলাইন অথবা মুঠোফোনে  কল পেলেই আমরা পৌছিয়ে দেয় অক্সিজেন।
গত ১২ মে রাতে শেরপুর পৌর শহরের উত্তর গৌরিপুর এলাকার মোছাঃ হাসনা খাতুন নামে এক রোগীর অক্সিজেন জনীত সমস্যা কথা জানালে আমরা দ্রুত বাড়িতে গিয়ে অক্সিজেন ফ্রি সেবা দিয়ে আসি।
রক্তসৈনিক সংগঠন সুত্রে জানা যায়, করোনা মহামারী কালীন থেকে এখন পর্যন্ত শেরপুর জেলায় প্রায় শতাধিক রোগী সংগঠন থেকে ফ্রি অক্সিজেন সার্ভিস সেবা পেয়েছেন।
রোগী স্বামী বলেন, আমার স্ত্রী হঠাৎ করে অক্সিজেন প্রয়োজন হয়। করোনা কালীন সময়ে দেখেছি কল দিলেই অক্সিজেন বাড়িতে দিয়ে যায়। তাই আমিও হেল্পলাইন এ কল দিলাম, অক্সিজেন জনীত সমস্যা কথা জানানো কিছুক্ষন পরেই তারা অক্সিজেন নিয়ে বাড়িতে হাজির। তাদের এই সেবা পেয়ে আমরা খুবই উপকৃত হইলাম


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × two =