শেরপুরে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি জন্য বিশেষ প্রার্থনায় নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ২৭ এপ্রিল শনিবার দুপুরে ভাতশালা ইউনিয়ন উলামা কেরামের আয়োজনে বয়ড়াপরানপুর গ্রামের বাটারা ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করা হয়। ইসতিসকা নামাযের জন্য প্রথমে মুসল্লিদের উদ্দেশে উপস্থিত উলামায়ে কেরাম বয়ান করেন।
পরে সবাইকে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করেন। নামায পরিচালনা করেন ইত্তেফাকুল ওলামা শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম কাসেমি। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন।
মোনাজাতে মহান সৃষ্টিকর্তা আল্লাহ’র কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।
এসময় তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা মিজানুর রহমান, ইত্তেফাকুল ওলামার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হালিমসহ প্রায় ৫ শতাধিক মুসল্লী উপস্থিত ছিলেন। নামায শেষে মুসল্লীদের জন্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করা হয়।