শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে ইউরিয়া সারের বস্তার মোড়ক পরিবর্তন করে বিক্রির অভিযোগে ব্যবসায়ীর জরিমানা
শ্রীবরদীতে ইউরিয়া সারের বস্তার মোড়ক পরিবর্তন করে বিক্রির অভিযোগে ব্যবসায়ীর জরিমানা

শ্রীবরদীতে ইউরিয়া সারের বস্তার মোড়ক পরিবর্তন করে বিক্রির অভিযোগে ব্যবসায়ীর জরিমানা

শেরপুরের শ্রীবরদীতে মোড়ক পরিবর্তন করে যমুনা ফার্টিলাইজারের বস্তায় বিসিআইসির আমদানিকৃত ইউরিয়া সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২ এপ্রিল সোমবার দুপুরে পৌর শহরের মেসার্স জালাল উদ্দিন এন্টারপ্রাইজে মোড়ক পরিবর্তনের অভিযোগে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এ ওই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন। ওইসময় উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন দিলদার উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মেসার্স জালাল উদ্দীন এন্টারপ্রাইজে যমুনা ফার্টিলাইজারের খালি বস্তায় বিসিআইসির আমদানিকৃত ইউরিয়া সার উচ্চ মূল্যে বিক্রি হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন ও উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো, হুমায়ুন দিলদার।
পরে যমুনা ফার্টিলাইজারের বস্তায় বিসিআইসির আমদানিকৃত ইউরিয়া সার বিক্রি করতে দেখেন। ওইসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স জালাল উদ্দিন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো. জালাল উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন বলেন, বস্তা পরিবর্তন করে সার বিক্রির গোপন সংবাদ পেয়ে আমরা ওই অভিযান পরিচালনা করেছি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + sixteen =