শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীতে ভারতীয় কাপড়সহ গ্রেপ্তার-১
নালিতাবাড়ীতে ভারতীয় কাপড়সহ গ্রেপ্তার-১

নালিতাবাড়ীতে ভারতীয় কাপড়সহ গ্রেপ্তার-১

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্তে কুরবান আলী (৫৫) নামের এক চোরাকারবারিকে ৬ বস্তা ৪৫ পিস থান কাপড়সহ গ্রেপ্তার করেছে পুলিশ। ৩১মার্চ দিবাগত রাতে তাকে রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কুরবান আলী ওই এলাকার মৃত আঃ রহিমের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়ার নির্দেশে পুলিশের একটি দল উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় এসময় কুরবান আলী নামে এক চোরাকারবারিকে ভারতীয় ৬ বস্তায় ৪৫ পিছ থান কাপড় সহ তাকে আটক করে। জব্দকৃত কাপড়ের বাজার মুল্য ১ লক্ষ ২৮হাজার টাকা।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত কুরবান আলীকে সোমবার দুপুরে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =