শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
নকলায় গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

নকলায় গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরের নকলায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 19 =