শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে পুলিশের অভিযানে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার
শ্রীবরদীতে পুলিশের অভিযানে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

শ্রীবরদীতে পুলিশের অভিযানে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরের শ্রীবরদীতে থানা পুলিশের অভিযানে ৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২৩ মার্চ রবিবার উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের ফেসবুক পেইজের এক বিজ্ঞপ্তি থেকে জানাযায়, শ্রীবরদী থানার এসআই (নিরস্ত্র) মাইনুল রেজার নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২৩ মার্চ শনিবার তারিখ দুপুরে ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজারগামী গ্যারেজের মোড় জনৈক ইয়াজলের রাইস মিলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ৮ গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, মোছাঃ জেসমিন আক্তার (৪০) ও মোঃ মনির মিয়া (৩৭) উভয় সাং- সাতানী শ্রীবরদী। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য অনুমান ৮০,০০০/- টাকা।
মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার সংক্রান্তে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, গ্রেফতারকৃত জেসমিন আক্তার এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে। বিগত সময়ে একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সে মাদকসহ গ্রেপ্তার হয়। তার স্বামী মাহবুব এ অঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে ডজন খানেক মাদক মামলা রয়েছে । অপর মনির মিয়া পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে। দুজনকে মাদক মামলায় রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক মুক্ত শ্রীবরদী উপজেলা গড়তে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =