শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ঝিনাইগাতীতে দুধে পানি মেশানোর অপরাধে অর্থদন্ড
ঝিনাইগাতীতে দুধে পানি মেশানোর অপরাধে অর্থদন্ড

ঝিনাইগাতীতে দুধে পানি মেশানোর অপরাধে অর্থদন্ড

শেরপুরের ঝিনাইগাতী সদর বাজারে দুধে পানি মেশানোর অপরাধে সাইদুল ইসলাম নামে এক দুধ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৩হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৮ মার্চ সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর। দন্ডপ্রাপ্ত সাইদুল ইসলাম উপজেলার দিঘীরপাড় গ্রামের সবর আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি লিটার দুধ ৯০ থেকে ১০০টাকা দরে বিক্রি হচ্ছে। এতে অধিক মোনাফা লাভের আশায় দুধ বিক্রেতারা দুধের সাথে পানি মিশিয়ে দুধ বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে আকস্মিক অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুধ পরিক্ষার মেশিন দ্বারা পরিক্ষা করে ওই দুধ বিক্রেতার দুধে পানি মেশানোর নিশ্চিত হয়ে তাকে ওই দণ্ডাদেশ প্রদান করেন। এসময় অন্যান্য দুধে পানি মেশানো দুধ বিক্রেতারা পালিয়ে যায়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর। এসময় সাইদুলের কাছ থেকে ১৬ লিটার দুধ জব্দ করে এতিমখানায় বিতরণের নির্দেশ দেন।
এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.এ.টি.এম. ফয়জুর রাজ্জাক আকন্দসহ সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 3 =