শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৭ মার্চ রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু।
পরে জেলা প্রশাসক আব্দুল্লাহ্ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ-আল-মাহমুদ, সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য, জেলা পরিষদ ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।


এছাড়াও ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.এস.এম নুরুল ইসলাম হিরো, সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোখলেসুর রহমান আকন্দ, যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, ডাক বিভাগ শেরপুরের পোস্ট মাস্টার খন্দকার মোঃ নূর কুতুবুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার ও সিনিয়র সহকারী পরিচালক সুলতানা লায়লা তাসনীম, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌঃ মোঃ আলী হোসেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) শেরপুর জেলা শাখার সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 15 =