শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীতে বেগুন ক্ষেতে পানি দিতে গিয়ে কৃষকের মৃত্যু
নালিতাবাড়ীতে বেগুন ক্ষেতে পানি দিতে গিয়ে কৃষকের মৃত্যু

নালিতাবাড়ীতে বেগুন ক্ষেতে পানি দিতে গিয়ে কৃষকের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে আব্দুল করিম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১৭ মার্চ রবিবার সকালে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম স্থানীয় মৃত আব্দুর রশিদের ছেলে।
জানা যায়, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নালিতাবাড়ী উপজেলার কুতুবাকুড়া গ্রামের নিজ বেগুন ক্ষেতে পানি দিতে যান করিম। ওইসময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা সেচকাজে ব্যবহৃত মোটর স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল করিম। পরে তার স্ত্রী ও ছেলে এসে তাকে উদ্ধার করে নন্নী উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী বলেন, বেগুন ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে করিমের মৃত্যু হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 3 =