শেরপুর প্রতিদিন ডট কম

Home Uncategorized শেরপুরে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
শেরপুরে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

শেরপুরে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

শেরপুরে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকল্পে সদর থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
ওইসময় তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনসহ মাদকের সাথে কারো কোনভাবে সম্পৃক্ততা না থাকার জন্য হুশিয়ারি করেন।
তিনি পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই বিট পুলিশিং সমাবেশ বলে উল্লেখ করেন। তিনি যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হটলাইন নম্বর বা থানার অফিসার ইনচার্জ নম্বরে ফোন করে জানানোর আহবান করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হকের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, কামারিয়া ইউপি চেয়ারম্যান মো. সরোয়ার জাহান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ছানা মিয়াসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =