জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে শেরপুরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।
পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (উপ-সচিব) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. খোরশেদ আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, পৌর মেয়র গোলাম মোহম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আওয়ামী লীগ, শেরপুর পৌরসভা, শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (উপ-সচিব) মুকতাদিরুল আহমেদের সভাপত্বিতে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক ( উপসচিব) মো. নুরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. খোরশেদ আলম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু ও সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা শুনান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সুরুজ ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।