শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষন, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরে ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষন, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষন, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে ৭ মার্চ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ বুধবার্র সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে ওইসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খানের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতায় চিত্রাঙ্কনে ৩টি, আবৃত্তিতে ৩টি এবং বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় ২টিসহ মোট ৩টি বিভাগের ৭টি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জিএমএ মনির, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম ও চিত্রশিল্পী সাইফুল ইসলাম শাহিন। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আগামী ৭ মার্চ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৭ মার্চ উপলক্ষে অনুষ্ঠেয় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 13 =